হংকংয়ে আগুন: নিহতদের স্মরণে ৩ দিনের শোক

হংকংয়ে আগুন: নিহতদের স্মরণে ৩ দিনের শোক
আগুনে নিহতদের স্মরণে হাজারও মানুষের শ্রদ্ধা। ছবি: রয়টার্স
Advertisement
Advertisement

হংকংয়ের আগুনে নিহতদের স্মরণে তিন দিনের শোক পালন করছে চীনের এই বিশেষ প্রসাশনিক অঞ্চল।

স্থানীয় সময় শনিবার সকালে তাই পো জেলার সরকারি সদর দপ্তরের বাইরে তিন মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আগুনে হতাহতদের প্রতি সহমর্মিতা জানান শহরের প্রধান নির্বাহী জন লি ও অন্য সরকারি কর্মকর্তারা।

বিবিসির খবরে বলা হয়, এদিন চীন ও হংকংয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ছাড়া শহরজুড়ে বিভিন্ন জায়গায় স্মরণ-কেন্দ্রও স্থাপন করেছে সরকার। সেখানে আগামী তিন দিন হংকংয়ের সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন এবং হতাহতদের প্রতি সমবেদনা-পুস্তকে সই করতে পারবেন।

আগুনে পুড়েছে গোটা ওয়াং ফুক কোর্ট। ছবি: রয়টার্স

গত বুধবার চীনের সীমান্তবর্তী হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। এতে আটটি ভবনের সাতটি ভবনে মুহূর্তেই আগুন ছড়িয়ে যায়।

এতে অন্তত ১২৮ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ৭৯ জন। এ ছাড়া এখনো শতাধিক মানুষ নিখোঁজ আছেন বলে জানিয়েছে জরুরি উদ্ধারকর্মীরা ও ফায়ার সার্ভিস। হাউজিং এস্টেটটি ১৯৮৩ সালে নির্মিত হয়েছিল এবং ২০২১ সালের এক সরকারি জনশুমারি অনুযায়ী, এতে এক হাজার ৯৮৪টি অ্যাপার্টমেন্টে প্রায় চার হাজার ৬০০ মানুষ বসবাস করতেন।

আরও পড়ুন

তবে আগুনের প্রকৃত কারণ এখনো নির্ধারণ করা যায়নি। স্থানীয় কর্মকর্তারা এই আগুনের ঘটনাকে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দুই দিনেরও বেশি সময় ধরে দুই হাজারের বেশি ফায়ার কর্মী কাজ করেন।

তারা জানান, কমপ্লেক্সটিতে সম্প্রতি বড় ধরনের সংস্কার কাজ চলছিল। এ কাজে ভবনের সঙ্গে বাশের কাঠামো ও নির্মাণকাজের জন্য ব্যবহৃত প্লাস্টিকের নেটিং রাখা ছিল। সেই সঙ্গে জানালা ও লিফটের কাছে পলিস্টাইরিনের মতো দাহ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে যার কারণে আগুন আরও দ্রুত ছড়িয়েছে।

এর মধ্যে পুনর্নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ও দুর্নীতির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে হংকংয়ের আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে নির্মাণ কাজের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের তিন শীর্ষ কর্মকর্তাকে আটক করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad