শিক্ষক হয়ে রাজনীতি করবেন না: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক হয়ে রাজনীতি করবেন না: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার। ছবি: বাসস
Advertisement
Advertisement

শিক্ষকদের শিক্ষকতা ও রাজনীতি একসঙ্গে না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেন, ‘যারা রাজনীতি করতে চান তারা রাজনীতি করেন। কিন্তু শিক্ষক হয়ে রাজনীতির সঙ্গে জড়াবেন না।’

শনিবার ফরিদপুর সাহিত্য পরিষদ আয়োজিত ‘শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তার ভাষায়, ‘রাজনৈতিক দলীয়করণ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দেয়।’

শিক্ষকদের উত্থাপিত ভাতাবিষয়ক দাবিগুলো যৌক্তিক মন্তব্য করে সি আর আবরার বলেন, ‘কল্যাণ তহবিল, অবসর ভাতা শিক্ষকদের যৌক্তিক অধিকার। তাদের এই টাকা যে ব্যাংকে টাকা রাখা হয়েছিল সেই ব্যাংক এখন আর নেই। আগের সরকারের শিক্ষকদের এই অধিকারের প্রতি দায়বদ্ধতা অত্যন্ত নগণ্য ছিল।’

অন্তর্বর্তী সরকার শিক্ষকদের সম্মানে দ্রুত এই সমস্যার সমাধান করতে বাড়তি জনবল নিয়োগ দিয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, ‘শিক্ষকতা গৌরবের বিষয়। এখানে ছোট হবার কিছু নেই। তবে দুর্ভাগ্যবশত আমাদের অনেক শিক্ষকরা লেজুড়বৃত্তি করেন। তাদের এই চর্চা থেকে বের হয়ে আসতে হবে।’

এ সময়, বর্তমান সরকার শিক্ষকদের যৌক্তিক সব দাবি মেনে নিয়েছে এবং ভবিষ্যতেও মেনে নেবে উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক বিএম আব্দুল হান্নান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা জিপিএ ফাইভ পেলেও পর্যাপ্ত শিক্ষিত না৷ তাদের প্রকৃত শিক্ষিত করার ক্ষেত্রে শিক্ষকের দ্বায়িত্ব সবচেয়ে বেশি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad