মানিকগঞ্জে উদ্ধারের এক ঘণ্টা পর মেছো বাঘের মৃত্যু

মানিকগঞ্জে উদ্ধারের এক ঘণ্টা পর মেছো বাঘের মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুর থেকে আহত মেছোবাঘ উদ্ধারের এক ঘণ্টা পর মারা গেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিপন্ন প্রজাতির একটি আহত মেছো বাঘ উদ্ধারের এক ঘণ্টা পর মারা গেছে। শনিবার সকাল ৮টার দিকে সরফদিনগর গ্রামের আওলাদ হোসেন ভুলুর বাড়ির পাশের পুকুরপাড় থেকে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আওলাদ হোসেন ভুলু জানান, বাঘটি আগেই আহত ছিল। গ্রামবাসী তাকে কোনো আঘাত করেনি।

একই গ্রামের নাসির উদ্দীন জানান, তিন মাস আগে এলাকায় তিনটি মেছো বাঘ দেখা গিয়েছিল। মারা যাওয়া বাঘটি সেই দলের একটি শাবক বলে ধারণা করা হচ্ছে।

এলাকায় আরও মেছো বাঘ থাকার সম্ভাবনা রয়েছে। খাবারের সন্ধানে গ্রামে ঢুকে বাঘটি বিপদের মুখে পড়েছে বলে দাবি গ্রামবাসীর।

আরও পড়ুন

সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বাঘটিকে জীবিত উদ্ধার করা হলেও প্রায় এক ঘণ্টার মধ্যে সেটি মারা যায়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপর বন বিভাগের লোক পাঠানো হয়েছে। মেছো বাঘটির মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পর সেটিকে মাটিতে পুঁতে রাখা হবে।

বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদে তাদের উদ্ধার করা যায় সে বিষয়ে গ্রামবাসীকে আরও সচেতন হতে হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad