শৈলকুপায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

শৈলকুপায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
রোববার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের শৈলকুপায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুদ্দুস মিয়া(৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার বিকালে উপজেলার নাগিরহাট গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে আটক বক্তিকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠিয়েছে পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা বলেন, শনিবার বিকালে উপজেলার নাগিরহাট গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই বৃদ্ধকে আটক করে স্থানীয়রা।

পুলিশ খবর পেয়ে তাকে হেফাহতে নেয়। শনিবার রাতেই ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। রোববার আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad