যুব উন্নয়নের প্রশ্নফাঁস: রাজধানীতে সড়ক অবরোধ

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: রাজধানীতে সড়ক অবরোধ
মানিক মিয়া এভিনিউয়ে রাস্তা অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানী ঢাকার বেশ কয়েকটি মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।

শনিবার বেলা ১২টার দিকে টেকনিক্যাল মোড় সংলগ্ন মিরপুর বাংলা কলেজের সামনে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। প্রায় একই সময়ে মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ ছাড়া আসাদগেটের আড়ং মোড় ও নীলক্ষেত মোড় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের একাংশ। ছবি: সংগৃহীত

 

যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। ঢাকার প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়েছিল কর্তৃপক্ষ। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন তিন লাখের বেশি প্রার্থী।

তবে পরীক্ষার আগের রাতে অর্থাৎ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি স্ট্যাটাসে দাবি করা হয়, অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কমিটির দায়িত্বে থাকা এক কর্মকর্তা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। প্রশ্নপত্র সরবরাহ করতে তিনি এক আত্মীয়ের সহযোগিতায় প্রার্থীদের সঙ্গে জনপ্রতি গড়ে প্রায় ২৫ লাখ টাকার চুক্তি করেছেন বলেও দাবি করা হয় ওই পোস্টে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় যুব উন্নয়ন অধিদপ্তর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad