নেত্রকোনায় বাসচাপায় একই পরিবারের মা মেয়েসহ নিহত ৩

নেত্রকোনায় বাসচাপায় একই পরিবারের মা মেয়েসহ নিহত ৩
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনা সদরের বাইপাস এলাকায় বাসচাপায় একই পরিবারের মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের একই পরিবারের নূরজাহান বেগম (৪০) বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)।

প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া জানান, রোববার সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকার বাইপাস মোড়ে নেত্রকোনা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী একটি বাস শ্যামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন।

স্থানীয়রা বাসের নীচ থেকে পাঁচজনকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে এক নারী ও শিশুসহ আরও দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে, তাদের পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad