কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বগুড়া থেকে খুলনাগামী ৩৯ জন প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস দুটি সড়কের পাশের ঢালে নেমে কাত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এ পর্যন্ত অন্তত ৩২ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত আরও কিছু মানুষ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের মধ্যে আটজন নারী এবং বাকিরা পুরুষ।

আহতদের মধ্যে সেনা সদস্যের সংখ্যাই বেশি। তবে সকলেই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিচুবাহী একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আহত ও নিহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad