রাজধানীর উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ওমর আলী, ফয়সাল খোকন (৪৩), আব্দুল কাদির (৬৫), আব্দুল হান্নান (৪৫), ইনছার আলী (৩২), আহাদ শেখ (৩০), মুন্না শেখ (২২), সাকিল আহমেদ (২৪), আব্দুল কাদের (২৬), দেলোয়ার (৩৭), মাসুম (২২), সাগর আহমেদ (২৩), হামিদুর রহমান (২৪), ইমরান মোল্লা (৩৫), সাগর (২২), ফাহিম বাবু (১৯), নিশান (২৮), রাব্বি (২২), মনির হোসেন (৩০), খাইরুল ইসলাম (৩১), সবুজ মিয়া (২৩), কামরুল ইসলাম (২২), রাজিব মিয়া (২৪), মোফাজ্জল (২৫), জয়নাল (৩৮), সোহানুর রহমান (২৯), রুবেল ইসলাম (২২), মোবারক হোসেন (২৪), রাসেল (২০) ও হাবিবুর রহমান (৩৪)।
হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে। তারা হলেন আনিক হাসান শান্ত, ইমন (২৫), আকিব আব্দুল্লাহ (২৩), সালাম (৪৩), সাদ্দাম (৩০), সুমন (২১), মাসুম (২৯), সিরাজ (৪০), রিফাত (২১), শাহাজাহান (৫০), সুফিয়ান (৪৫), ইয়াছিন (২০), আবুবকর (২৯), সুমন (৩১) ও জাহিদ (২৪)।
মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন পারভেজ (২৬), তারেক আরিফ (১৫), রিয়াজ হাওলাদার (২৩), আরিফ মৃধা (৩৯), স্বপন (৩৮), পপি রহমান, অলিদ রহমান, গনি বেপারী (৩৩), আব্দুর গনি (৩৩), তাজুল ইসলাম (২৩), তাজুল ইসলাম (৩২), জনি (৩৫), সাগর রারী (২৩), মাহাবুল (২৯), মুজাহিদ (২৯), আসিফ (২০), ওসমান গনি আপন (২২), রাজিব (২৮), সেন্টু (২৪), সিয়াম ইসলাম (২০), জাহিদ হাসান (৩১), শান্ত (১৮), জাহাঙ্গীর (২৬), জিহাদ (২২), স্বপন (২০), হোসেন (২৪), হীরা (২৬), ইসমাইল (২০), জীবন (৩৯), স্বপন (২২) ও শাহ আলম (৪২)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


