উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
Advertisement
Advertisement

পাঁচ দিনের ব্যবধানে শনিবার বৈঠকে বসে অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ। জানা গেছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কাতারের দোহা থেকে ফিরে আসার একদিনের মধ্যে উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দোহায় কাতারের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে খলিলুর রহমান বৈঠক করেছেন। ওই বৈঠকে ভারতীয় উপমহাদেশের ভূ-রাজনীতি, রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যার পাশাপাশি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, এটি হতে পারে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিদায়ী বৈঠক। এই দুই উপদেষ্টা আগামী নির্বাচনে অংশ নেবেন।  তাই তারা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে আসিফ মাহমুদ গণমাধ্যমকর্মীদের জানান, উপদেষ্টা পরিষদে থেকে নির্বাচন করতে কোনো আইনি বাধা নেই। তবে নিরপেক্ষতার স্বার্থেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নির্বাচন করা উচিত।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগে ১৫ নভেম্বরের মধ্যে মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে তারা তাদের দপ্তরের অনিষ্পন্ন কিছু সরকারি কাজ শেষ করে পদত্যাগ করতে চেয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad