মায়ের স্বাস্থ্যের খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

মায়ের স্বাস্থ্যের খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
Advertisement
Advertisement

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ রাখায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটজনক।

সাবেক এই প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে উদ্বেগ জানিয়ে শুক্রবার বিবৃতি দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেয়াও কামনা করা হয়।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তারেক রহমান মনে করেন, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের এই বিবৃতিতে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে।

বিএনপির প্রধানের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনার এই সৌজন্য দেখানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। সেইসঙ্গে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad