আমিরাতে বন্দী আরও ২৪ বাংলাদেশির মুক্তি শিগগির

আমিরাতে বন্দী আরও ২৪ বাংলাদেশির মুক্তি শিগগির
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি
Advertisement
Advertisement

আরব আমিরাতে গত জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে আটক হওয়া অবশিষ্ট ২৪ বাংলাদেশি শ্রমিককে শিগগির মুক্তি দেওয়া হচ্ছে।

শুক্রবার অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে অব্যাহত প্রচেষ্টার ফলে এই উদ্যোগ সফলতার মুখ দেখেছে।

তিনি জানান, আমিরাতে আন্দোলন-সম্পর্কিত মামলায় আটক বাংলাদেশিদের মুক্তির বিষয়ে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

পোস্টে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সমন্বিত প্রচেষ্টার ফলেই দীর্ঘদিন বন্দী থাকা এসব শ্রমিকদের দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে প্রাথমিকভাবে ১৮৮ জন বাংলাদেশিকে মুক্তি দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad