দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ। ছবি: কোলাজ/টাইমস
Advertisement
Advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে দায়িত্ব দিয়ে তাদের মধ্যে কার্যবণ্টন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিভিন্ন বিষয়ে কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের মাধ্যমে প্রতিমন্ত্রীদের মধ্যে এ কার্যবণ্টন করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিসংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পরিপত্রে বলা হয়েছে, শামা ওবায়েদও পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এসব বিষয়ে কার্যক্রম পরিচালনায় তাকে সহায়তা করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠিত হয়। এ সরকারে বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। আর বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী সময়ে হুমায়ুন কবিরকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা করা হয়। এর মধ্যে গত শুক্রবার হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad