Author: টাইমস রিপোর্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৫১ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিনি বৃহস্পতিবারই জাতিসংঘে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন। গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। নির্বাচনে মোট ১৯০টি দেশ ভোট দিয়েছে। এর মধ্যে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস…

Read More

চাঁপাইনবাবগঞ্জে দুটি পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর তেররশিয়া ঝুরিপাড়ার মো. বাবু আলীর ছেলে মিরাজ (১৫) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শেয়ালা কলোনীর মানিক আলী (৪৫)। সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, ভবানীপুর গ্রামের কিছু দূরে নিজেদের আম বাগানে কাজ করছিল মিরাজ। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রাজু আহমেদ জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ির পাশে কাজ করছিলেন…

Read More

ইসরায়েল ও লেবানন নতুন ধাপের যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনে আলোচনার পর দুই পক্ষ যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে। তবে এর শর্ত হিসেবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলে সম্পূর্ণভাবে হামলা বন্ধ এবং দক্ষিণ লেবাননের লিতানি নদী অঞ্চল থেকে ইসরায়েলের সব সেনাকে সরিয়ে নেওয়ার পাল্টাপাল্টি দাবি তুলেছে দুই পক্ষ। ট্রাম্প প্রশাসনের এ ঘোষণাকে ইরানের সঙ্গে বৃহত্তর সমঝোতা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের খবরে জানা যায়, গত মাসেও দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। তবুও ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ অব্যাহত ছিল। চলতি বছরের মার্চে হিজবুল্লাহর বিরুদ্ধে…

Read More

মাদারীপুরের ডাসার উপজেলায় মানবপাচার ও মাদকের আলাদা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মানবপাচারের মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার নবগ্রাম ও দক্ষিণ ধুয়াসার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দক্ষিণ ধুয়াসার এলাকার ফিরোজ হাওলাদার (৪৫) মানবপাচার মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। একই অভিযানে মানবপাচার মামলার আরেক ওয়ারেন্টভুক্ত আসামি খাতিয়াল এলাকার বিলকিস বেগম (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে নবগ্রাম পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ…

Read More

ঝিনাইদহের মহেশপুরে খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ডালিম তরফদার নামে একজনের বিরুদ্ধে এ মামলা করেন। পুলিশ জানায়, মামলায় অভিযুক্ত মহেশপুর উপজেলার শ্যামকুড় বাজার পাড়ার ডালিম তরফদার বর্তমানে আত্মগোপনে রয়েছেন। ভুক্তভোগী আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মামলার এজাহারে বলা হয়, অসুস্থ মাকে দেখতে গত ৩০মে বাবার বাড়িতে আসেন ওই তরুণী। পারিবারিক সম্পর্কের সুবাদে আসামি ডালিম তার স্ত্রী গর্ভবতী হওয়ার খবর দিতে ওই বাড়িতে আসেন। এসময় তিনি বাড়ির সবাইকে চেতনানাশক মেশানো খেজুর ও কোমল পানীয় খাওয়ান। বাড়ির সবাই চেতনানাশকের প্রভাবে ঘুমিয়ে পড়লে রাতে ডালিম ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে একাধিকবার তাকে…

Read More

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী কালিন্দী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৪২) এবং মো. শাহীন (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে প্রায় এক বছর আগে মহিউদ্দীন ও শাহীন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের তামিলনাড়ু রাজ্যে গিয়ে রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি ভারত সরকার সেখানে বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করলে তারা মঙ্গলবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন। একপর্যায়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী…

Read More

জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ, ভারত, চীনসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশকে এমন ৫৪টি অর্থনীতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যাদের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে চীন, ভারত, ভিয়েতনাম, জাপান, তাইওয়ান, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, রাশিয়া ও কাতারসহ আরও কয়েকটি দেশ। অন্যদিকে কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ইকুয়েডরের…

Read More

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে একটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দবন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহযোগিতা করে স্থানীয় থানা পুলিশ। প্রশাসন সূত্রে জানা যায়, কনে অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তার বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন। অভিযানের সময় কনেকে বিয়ের সাজে এবং বরপক্ষকে বিয়ের প্রস্তুতিতে নিতে দেখা যায়। তবে কাজী আসার আগেই প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়ে যায়। স্বজনদের দাবি, কনে স্থানীয় একটি ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী এবং বরও…

Read More

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমুদ্রপথে সরাসরি পণ্য পরিবহন বন্ধ থাকায় পাকিস্তানি পণ্য আমদানিতে সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। বিকল্প রুট ব্যবহার করায় পণ্য পৌঁছাতে এখন প্রায় দ্বিগুণ সময় লাগছে। আমদানি খরচও বেড়েছে শঙ্কাজনক হারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরে চালু হওয়া বাংলাদেশ-পাকিস্তান সরাসরি শিপিং সংযোগ গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক নৌ-পরিবহন নেটওয়ার্কের বিঘ্নের কারণে এ রুটে আর জাহাজ চলাচল হচ্ছে না। দুবাইভিত্তিক ফিডার লাইনস ডিএমসিসি–র বাংলাদেশ প্রতিনিধি প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিস উদ দৌলা বলেন, ‘আগে করাচি থেকে সরাসরি চট্টগ্রামে পণ্য পৌঁছাতে প্রায় ১২ দিন লাগত। বর্তমানে শ্রীলঙ্কার কলম্বো বন্দর হয়ে আসতে…

Read More

গ্রীষ্মকালে কানাডায় পর্যটন খাতে স্থবিরতা নেমে এসেছে। বছরের এই সময়টায় সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা করে দেশটির পর্যটন ও ভ্রমণখাত। কিন্তু এ বছরের চিত্র একেবারেই ভিন্ন। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার আগেই নতুন ভিসা সংকট তৈরি হয়েছে। ফলে বিদেশগামী পর্যটকের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি ট্রাভেল এজেন্সি ও পর্যটন খাতেও স্থবিরতা নেমে এসেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও জেট ফুয়েলের দাম বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক রুটে বিমান ভাড়া কয়েক গুণ বেড়েছে। কিছু গন্তব্যে সরাসরি ফ্লাইট সীমিত হওয়ায় টিকিট সংকটও তৈরি হয়েছে। সীমিত ভিসা সুবিধা ও অতিরিক্ত বিমান ভাড়ার কারণে বিদেশ ভ্রমণ খাত এবং পর্যটন খাতে…

Read More