চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি, ইউকি
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জে দুটি পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর তেররশিয়া ঝুরিপাড়ার মো. বাবু আলীর ছেলে মিরাজ (১৫) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শেয়ালা কলোনীর মানিক আলী (৪৫)।

সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, ভবানীপুর গ্রামের কিছু দূরে নিজেদের আম বাগানে কাজ করছিল মিরাজ। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রাজু আহমেদ জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ির পাশে কাজ করছিলেন মানিক আলী। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এসব ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

অন্যদিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন আটটি চা-শ্রমিক পরিবার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad