খুলনায় আজমুল হত্যার বিচারে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

খুলনায় আজমুল হত্যার বিচারে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
আজমুল হোসেন হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে সোনাডাঙ্গা এলাকা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা। এতে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেন।

পরে মেট্রোপলিটন পুলিশ ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে আন্দোলন স্থগিত করা হয়।

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং এক মাসের মধ্যে আদালতে চার্জশিট দাখিলের প্রতিশ্রুতি দেন।

শিক্ষার্থীরা এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad