বরিশালে মুহুরী হত্যা, পলাতক স্ত্রী ঢাকা থেকে গ্রেপ্তার

বরিশালে মুহুরী হত্যা, পলাতক স্ত্রী ঢাকা থেকে গ্রেপ্তার
নুরুজ্জামান হাওলাদার ও স্ত্রী নাসিমা বেগম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বরিশালে পরকীয়ার জেরে জেলা আইনজীবী সহকারী (মুহুরী) নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যার ঘটনায় পলাতক স্ত্রী নাসিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২১ সেপ্টেম্বর রাতে রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ।

এঘটনায় মঙ্গলবার বরিশাল এয়ারপোর্ট থানায় এক সংবাদ সম্মেল করে পুলিশ। সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রেপলিটন পুলিশের উপ পুলিশ কমিশার (দক্ষিণ) সুশান্ত সরকার জানান, পরকীয়া সম্পর্কের জেরে গত ১৪ সেপ্টেম্বর স্ত্রী নাসিমার সাথে নুরুজ্জামানেন ঝগড়া হয়। এর পর নুরুজ্জামান ঘুমিয়ে পড়লে নাসিমা রান্না ঘর থেকে শীল পাটার শীল দিয়ে মাথায় আঘাত করে। পরে বালিশ চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর নাসিমা মোবাইল ফোন, দলিল পত্র নিয়ে বাসা থেকে পালিয়ে যায়।

তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নাসিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। নাসিমা বেগম স্বামী নুরুজ্জামান হত্যা মামলার একমাত্র এজারভুক্ত আসামি। মঙ্গলবার দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

​এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বঘিয়া ইছাকাঠী কলোনির একটি ভবনের তৃতীয় তলার বাইরে থেকে তালাবদ্ধ ফ্লাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. কামরুজ্জামান ছায়েম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad