সোনারগাঁয়ে ট্রলারডুবিতে ১ নারীর মৃত্যু, নিখোঁজ ৪

সোনারগাঁয়ে ট্রলারডুবিতে ১ নারীর মৃত্যু, নিখোঁজ ৪
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির পর উদ্ধার অভিযান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়েবাড়িতে আসার পথে মেঘনা নদীতে ১৪ যাত্রী নিয়ে ট্রলারডুবিতে ১ নারী নিহত ও ৪ জন নিখোঁজ হয়েছেন।

বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানা সংলগ্ন মেঘনা নদীতে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়েশা বেগমের (৫৫) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত।

নিখোঁজরা হলেন একই পরিবারের হেলাল উদ্দিন (৫৫), তার দুই ছেলে সজীব (২৪) ও সামিন (৫) এবং মেয়ে সামিয়া (১৭)। উক্ত পরিবারের শিরিন বেগম (৪৫) ও তার আরেক মেয়ে লামিয়া আক্তারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনেরা হোমনা থেকে একটি ট্রলারে সোনারগাঁয়ের দিকে আসছিলেন।

মেঘনা নদী পার হওয়ার সময় বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা অন্য একটি ট্রলার নিয়ে কয়েকজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধার অভিযানের বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, আনুমানিক দেড়টার দিকে দুর্ঘটনা ঘটলেও তারা বিকাল ৪টা ৫০ মিনিটে খবর পান। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে নদীতে তৎপরতা অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad