রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে সদস্য দেশগুলোর ঐকমত্য গড়ার চেষ্টার মধ্যেই সোমবার তিনি এ আহ্বান জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে নিউইয়র্কে সাংবাদিকদের কাজা কালাস বলেন, ‘রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে আমাদের পদক্ষেপের অন্যতম প্রধান ভিত্তি হলো নিষেধাজ্ঞা।’ এর মাধ্যমে মস্কোর যুদ্ধের অর্থের জোগান বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কাজা কালাস উল্লেখ করেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্য রয়েছে তাদের, যাতে দ্রুত এর কার্যকারিতা বাড়ানো যায়।

তিনি বলেন, ‘আমাদের এই স্থিতিশীলতা প্রয়োজন।’ তাই সংঘাত চলাকালে নিষেধাজ্ঞাগুলো আরও দীর্ঘ সময় বহাল রাখতে হবে।

ইইউ’র নীতিতে কোনো পরিবর্তন আসেনি উল্লেখ করে কালাস বলেন, ‘এ কারণেই আমরা নতুন একটি নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়েও কাজ করছি।’

তবে নতুন এই প্যাকেজ ও মেয়াদ বৃদ্ধি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা চলছে। কয়েকটি দেশ ইইউ’র তৈরি কালো তালিকা থেকে নির্দিষ্ট কিছু ব্যক্তির নাম বাদ দেওয়ার দাবি জানানোয় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে দরকষাকষি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad