টেকনাফে রোহিঙ্গাদের নৌকা ডুবি, নিহত ২

টেকনাফে রোহিঙ্গাদের নৌকা ডুবি, নিহত ২
সোমবার রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারে সাগরপথে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে নারী ও শিশুসহ দুইজন নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন।

সোমবার রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কোস্টগার্ড অভিযান চালিয়ে আট বাংলাদেশি ও আটজন রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে।

ঘটনার বিস্তারিত জানিয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে সাগরপথে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড ১৬ জনকে জীবিত উদ্ধার করে থানায় হস্তান্তর করে। উদ্ধার অভিযানের সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।

উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে দেশ ত্যাগ করেছিলেন। পরবর্তী সময়ে পুনরায় সাগরপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।

ঘটনার তদন্ত ও আইনি পদক্ষেপের বিষয়ে ওসি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নৌকাডুবির কারণ ও জড়িত দালালদের বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad