খুলনায় দুর্বৃত্তের গুলিতে পাঠাও কুরিয়ার সার্ভিসের কর্মী কাজী সাজ্জাদ (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। সোমবার বিকালে খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে তাকে গুলি করে দুর্বৃত্তরা।
আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে টুটপাড়া এলাকার কাজী কামালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে টুটপাড়া সেন্ট্রাল রোডে মোটরসাইকেলে কুরিয়ার সামগ্রী ভেলিভারি দেওয়ার জন্য উপস্থিত হয় সে।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি তার বাম পায়ে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন রিপন জানায়, টুটপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাব্বি, জিতু ও জিসান তার ওপর হামলা চালায়। এসময় গুলি কাজী সাজ্জাদের বাম পায়ের উরুতে লাগে। ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেকে নিয়ে যায়।
কি কারণে ওই যুবককে গুলি করা হয়েছে তা জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।


