নেশার টাকার জন্য শিশু বিক্রি,বাবাসহ গ্রেপ্তার ৪

নেশার টাকার জন্য শিশু বিক্রি,বাবাসহ গ্রেপ্তার ৪
শিশু বিক্রির মামলায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গাইবান্ধায় নেশার টাকার জন্য নিজের কন্যা শিশুকে বিক্রির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৩ মাস বয়সী শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে গাইবান্ধার পুলিশ সুপার জসীম উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যার পর গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া থেকে ১৩ মাস বয়সী শিশু ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়। মদনেরপাড়ার মোর্শেদা খাতুনের সহযোগীতায় শিশুটিকে জেসমিন আক্তারের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে তার বাবা হামিদুল ইসলাম।

এ ঘটনায় গাইবান্ধার ফুলছড়ি ও রংপুরের পীরগঞ্জ থেকে হামিদুল ইসলাম , মজিদ সরকার, মোর্শেদা ও জেসমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

শিশুটির মা রুমানা আক্তার জানান, প্রায় দুইমাস আগে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকার নানার বাড়ি থেকে দুধ কিনে দেয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যায় তার বাবা হামিদুল ইসলাম। শিশুটিকে নিয়ে যাওয়ার পর হামিদুল মোবাইল ফোনে তাকে জানান, ১০ হাজার টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেয়া হবে। তবে আর্থিক সংকটের কারণে তিনি ওই টাকা দিতে পারেননি।

এরপর থেকে শিশুটিকে ফিরে পাননি। তিনি আরও জানান, হামিদুল  মোবাইল ফোন বন্ধ করে দেওয়ায় তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তিনি আদালতে মামলা করেন। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন,পুলিশের কাছে অভিযোগ আসার পর জেলা ডিবি পুলিশের একটি দল কাজ শুরু করে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অবস্থান করার কারণে কিছুটা কঠিন হলেও তাদের গ্রেপ্তার করে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad