ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার হাত ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় আরজান মিয়া (১৯) নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে নাসিরনগর উপজেলার কলেজ মোড় এলাকার একটি ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরজান মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন আরজান। সোমবার সকালে পরিবার লাখাই থানায় নিখোঁজের বিষয়টি জানায়। দুপুরে নাসিরনগরের কলেজ মোড় এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে আরজানের পরিচয় শনাক্ত করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, নিহতের হাত-মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad