জাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে আয়োজন নিয়ে অনিশ্চয়তা

জাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে আয়োজন নিয়ে অনিশ্চয়তা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজন করা হবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, ভর্তি পরীক্ষার পদ্ধতি ও বিভাগীয় পর্যায়ে কেন্দ্র স্থাপনসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি মাসে জরুরি একাডেমিক কাউন্সিলের সভা আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজনের জটিলতা সম্পর্কে আলী রেজা বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় অনেক কেন্দ্রের সময়সূচি আগে থেকে নির্ধারিত হয়ে গেছে। তবে জানুয়ারিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষার বাইরে পাওয়া সময় বা ‘ওপেন ডে’ কাজে লাগিয়ে কেন্দ্র নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

মার্চের সময়সূচিও বুক হয়ে যায় বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজন করতে হলে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে উল্লেখ করে তিনি জানান, সামগ্রিক বিষয়গুলো একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হওয়ার পর কেন্দ্রীয় ভর্তি কমিটি পরবর্তী পদক্ষেপ নেবে।

আরও পড়ুন

এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না এবং আবেদন ফি বাড়বে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার কাঠামো ও অন্যান্য বিষয় নির্ধারণের পর ফি নিয়ে আলোচনা হতে পারে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে গত ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আয়োজনের পদ্ধতি ও ব্যবস্থাপনা সম্পর্কে তথ্য সংগ্রহে চারটি উপকমিটি গঠন করা হয়েছিল।

পরে আগস্টে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামছুল আলম জানিয়েছিলেন, উপকমিটিগুলোর প্রতিবেদন পাওয়ার পর ভর্তি কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad