চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান।
সভায় বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিল্পখাতের সঙ্গে একাডেমিক কার্যক্রমের সমন্বয়, যৌথ গবেষণা পরিচালনা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বৃদ্ধি এবং ইনোভেশনভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘আমাদের গ্র্যাজুয়েটদের বৈশ্বিক ও জাতীয় কর্মসংস্থানের বাজার উপযোগী করে গড়ে তুলতে শিল্পখাতের সঙ্গে গভীর অ্যাকাডেমিক সমন্বয় প্রয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউট থেকে অর্জিত জ্ঞানকে কীভাবে বাস্তবমুখী উদ্যোগ, উদ্ভাবন ও ইন্ডাস্ট্রিয়াল চাহিদার সঙ্গে যুক্ত করা যায়, সে লক্ষ্যে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।’
সভায় কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া আইকিউএসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, সিইউ-অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী, গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ইনস্টিটিউশনাল র্যাংকিং সেলের পরিচালক অধ্যাপক এসএম শরীফুজ্জামান এবং কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া সভায় উপস্থিত ছিলেন।


