ডাসারে মানবপাচার ও মাদক মামলায় গ্রেপ্তার ৫

ডাসারে মানবপাচার ও মাদক মামলায় গ্রেপ্তার ৫
মাদারীপুরে মানবপাচার ও মাদকের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: পুলিশ
Advertisement
Advertisement

মাদারীপুরের ডাসার উপজেলায় মানবপাচার ও মাদকের আলাদা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় মানবপাচারের মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার নবগ্রাম ও দক্ষিণ ধুয়াসার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দক্ষিণ ধুয়াসার এলাকার ফিরোজ হাওলাদার (৪৫) মানবপাচার মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। একই অভিযানে মানবপাচার মামলার আরেক ওয়ারেন্টভুক্ত আসামি খাতিয়াল এলাকার বিলকিস বেগম (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে নবগ্রাম পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ অসীম বৈদ্য (১৯), সাগর বৈদ্য (২০) ও নয়ন মণ্ডল (১৯)কে আটক করেছে পুলিশ।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ জানান, মানবপাচার মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি পৃথক মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad