হাইকোর্টে রিট খারিজ, বাধা নেই বিসিবি নির্বাচনে

হাইকোর্টে রিট খারিজ, বাধা নেই বিসিবি নির্বাচনে
৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। ছবি: সংগৃহীত।
Advertisement
Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা নিয়ে করা রিট খারিজ হয়েছে। বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান অ্যাড হক কমিটি ও আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না বলে জানান, বিসিবির আইনজীবী মাহিন এম রহমান। তফসিল অনুযায়ী আগামী ৭ জুন বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে নির্বাচন, একই দিনে প্রকাশ করা হবে ফলাফল।

গত ১৮ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে ছয়জন কাউন্সিলর রিট করেন।রিটকারীরা হলেন বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো. রাকিবুল ইসলাম।

রিটের বিবাদীরা ছিলেন যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী, বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসক।

আরও পড়ুন

এই রিটের সঙ্গে সোমবার একটি সম্পূরক আবেদন করা হয়। আবেদনে ঘোষিত তফসিলের কার্যক্রম এবং আবেদনকারীদের নাম অন্তর্ভূক্ত তরে নতুন ভোটার তালিক প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।

গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। গত ১৭ মে বিকাল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নেও দুইজন পরিচালক হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad