কানাডার ক্যালগেরিতে বাংলাদেশিদের দুর্গাপূজা মেলা অনুষ্ঠিত

কানাডার ক্যালগেরিতে বাংলাদেশিদের দুর্গাপূজা মেলা অনুষ্ঠিত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার ক্যালগেরিতে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য দুর্গাপূজা মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে ‘বারাকা অ্যাপারেল’-এর আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের শাড়ি, সালোয়ার-কামিজ ও নারীদের সাজসজ্জার সামগ্রী প্রদর্শন করা হয়। এতে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।

‘বারাকা অ্যাপারেল’-এর স্বত্বাধিকারী আরিফা রব্বানী বলেন, ‘প্রথমবারের মতো দুর্গাপূজা মেলার আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে। মেলায় আমাদের নতুন নতুন কালেকশন ছিল। শাড়ি, সালোয়ার-কামিজের পাশাপাশি নারীদের সাজসজ্জার বিভিন্ন সামগ্রী রাখা হয়েছিল।’

তিনি বলেন, ‘দুর্গাপূজা মেলা প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে কমিউনিটির মানুষের যোগাযোগ আরও বাড়িয়েছে। পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন তৈরিতে এ আয়োজন ভূমিকা রেখেছে।’

আরিফা রব্বানী বলেন, ‘মেলার প্রধান আকর্ষণ ছিল ‘বারাকা অ্যাপারেল’-এর শাড়িতে সৌন্দর্য গিফট। দুর্গাপূজায় নারীদের কেনাকাটা ও উপহার বিনিময়ের মাধ্যমে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয়। এটি আমাদের সমাজব্যবস্থার শত বছরের ঐতিহ্যের অংশ।’

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে ‘বারাকা অ্যাপারেল’ ক্যালগেরির বাংলাদেশি কমিউনিটিকে সেবা দিয়ে আসছে। গ্রাহকদের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad