ক্যালগেরিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপেন হাউস বারবিকিউ

ক্যালগেরিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপেন হাউস বারবিকিউ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন অ্যাফোর্ডেবল অটো রিপেয়ার ও জি মোটরসের ওপেন হাউস বারবিকিউ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজনে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন। গান, নাচ, জুম্বা ড্যান্স ও সাংস্কৃতিক পরিবেশনায় আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিপিনো কমিউনিটির শিল্পীদের পরিবেশনাও অতিথিদের আকৃষ্ট করে।

বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক শক্তিশালী করাই ছিল আয়োজনের অন্যতম লক্ষ্য। এতে বিভিন্ন কমিউনিটির নেতা, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অ্যাফোর্ডেবল অটো রিপেয়ার ও জি মোটরসের কর্ণধার ডা. গুলশান আক্তার ও ইঞ্জিনিয়ার জাহিদ আলম বলেন, ‘নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কানাডায় ব্যবসা পরিচালনার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা করছি।’

আরও পড়ুন

তারা বলেন, ‘প্রবাসে ব্যবসার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’

আয়োজকদের মতে, কানাডার বহুসাংস্কৃতিক সমাজে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা সামাজিক সম্প্রীতি ও ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কানাডার বিভিন্ন শহরে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা ও প্রতিষ্ঠান বাড়ছে। এসব প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও অবদান রাখছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad