পরিবহন শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল ডিএমপি ও নিরাময়

পরিবহন শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল ডিএমপি ও নিরাময়
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ডিএমপির ট্রাফিক বিভাগ ও নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে ফুলবাড়িয়া ও যাত্রাবাড়ীতে পরিবহন শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

‘সড়কে শৃঙ্খলা ও সুস্বাস্থ্য’ উদ্যোগের আওতায় চালক ও সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ফুলবাড়িয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএমপি লালবাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আহসানুল কামরান তানভীর এবং সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুল হাসান।

যাত্রাবাড়ীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু তাহার ও সহকারী পুলিশ কমিশনার আব্দুল হান্নান খান।

নিরাময়ের পক্ষে উপস্থিত ছিলেন সহপ্রতিষ্ঠাতা শাকিল জোয়াদ রহিম, হাসান হায়দার শুভ, ডা. সাদীদ হোসাইন, ডা. রুফাইদাহ তাসনিম, তামিম ও স্বাগতম।

দিনব্যাপী কার্যক্রমে ১০৫ জন নিবন্ধন করেন, ১২০ রোগী পরামর্শ নেন ও ৫৫ জন নিরাময় অ্যাপ ইনস্টল করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad