ইউসিএসআই হাসপাতালের মেডিকেল রেফারেল সেন্টার চালু

ইউসিএসআই হাসপাতালের মেডিকেল রেফারেল সেন্টার চালু
Advertisement
Advertisement

মালয়েশিয়ার ইউসিএসআই গ্রুপের প্রতিষ্ঠান ‘ইউসিএসআই হাসপাতাল’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের ‘মেডিকেল রেফারেল সেন্টার’ চালু করেছে। রাজধানী ঢাকার বনানীতে ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে এই রেফারেল সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর ইমেরিটাস ড. সিতি হামিসাহ বিনতে তাফসির।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনসাইট ইনস্টিটিউট অফ লার্নিং (আইআইএল)-এর চেয়ারম্যান ও ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারি মজুমদার, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কুশাইরি, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. এইচ এম জহির, প্রভোস্ট মেজর (অব.) সুমন সুবহান এবং আইআইএল-এর পরিচালক ও সচিব ড. মুহাম্মদ খালেদ।

পরে অতিথিরা নবনির্মিত সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এই রেফারেল সেন্টারটি বাংলাদেশ ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে।

উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা প্রসারে কাজ করে যাওয়া ইউসিএসআই হাসপাতাল মূলত মালয়েশিয়ার একমাত্র পাবলিক সার্ভিস উইং সমৃদ্ধ বেসরকারি হাসপাতাল। ১৩০ শয্যাবিশিষ্ট আধুনিক এই হাসপাতাল বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখছে।

সাধারণ চিকিৎসার পাশাপাশি অনকোলজি (ক্যান্সার), কার্ডিওলোজি (হৃদরোগ), সার্জারি, ইএনটি (নাক, কান, গলা) ও অর্থোপেডিকসসহ বিভিন্ন জটিল রোগে বিশেষায়িত চিকিৎসার জন্য ইউসিএসআই হাসপাতাল বিশ্বজুড়ে সুপরিচিত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad