দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: হেফাজতে এমপি নজরুল, প্রথম স্ত্রী গ্রেপ্তার

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: হেফাজতে এমপি নজরুল, প্রথম স্ত্রী গ্রেপ্তার
এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এমপি হওয়ায় কিছু রাষ্ট্রীয় আচার সম্পন্ন হওয়ার পর নজরুলকেও গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ। আপাতত তিনি হেফাজতে রয়েছেন।

সোমবার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়।

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় মামলা করেছেন তার বাবা মো. মাসুম বিল্লাহ। এতে আসামি করা হয়েছে এমপি নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী ও বাদীর শ্যালক সেই গাড়ি চালককে

ডিসি ইবনে মিজান বলেন, সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুতে আত্মহত্যা প্রচোরনার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

এর আগে, রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় বাসায় থাকা নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। একই সময়ে নিহত মরিয়মের বাবাও উপস্থিত ছিলেন। পরে মামলার পর এমপি ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মাকসুদা নিহত মরিয়মের দাদি। মরিয়মের আপন দাদী মাসুমা ও মাকসুদা দুজন আপন বোন। সংসদ সদস্য গাজী নজরুল সম্পর্কে মরিয়মের বাবা মাসুম বিল্লাহর আপন খালু।

আরও পড়ুন>>>

এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad