তেঁতুলিয়ায় গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

তেঁতুলিয়ায় গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু
Advertisement
Advertisement

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাপের কামড়ে হিমেল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত হিমেল জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকার তমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নামাজ শেষে বাড়ির পাশে বাঁধা গরু সরাতে যান হিমেল। এ সময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন।

পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad