সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার তুজলপুর বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহরাব হোসেন ভুট্টো তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউয়িনের ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান,মধ্যরাতে ট্রান্সফরমার খুলে নিচে নামানোর সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। সকালে এলাকার কৃষকরা কাজে গিয়ে দেখেন ট্রান্সফরমারসহ তার মরদেহ পড়ে নিছে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad