চুয়াডাঙ্গায় নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মামুন হোসেন।

মঙ্গলবার দুপুরের দিকে উথলী গ্রামের একটি পুকুর পাড়ের আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করে জীবননগর থানা পুলিশ। নিহত মামুন উথলী আখসেন্টার পাড়ার আনসার আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, মামুন গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হন। বেশ কয়েকদিন ধরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।

প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad