কুষ্টিয়ায় পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদগ্রাম এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদগ্রাম এলাকার একটি পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, ওই নারীর বয়স ৫০ থেকে ৬০ বছর এবং উচ্চতা প্রায় পাঁচ ফুট। মরদেহটি দুই থেকে তিন দিনের পুরোনো হতে পারে।

স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, পুকুরে অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। এর আগে ওই নারীকে এলাকায় কখনো দেখা যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান বলেন, ‘তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের টিম কাজ করছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad