৩০ বলে সেঞ্চুরি করে ইতিহাসে অভিষেক শর্মা

৩০ বলে সেঞ্চুরি করে ইতিহাসে অভিষেক শর্মা
অভিষেক শর্মা ৩০ বলে সেঞ্চরি পূর্ণ করেন। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আগেই নিশ্চিত করেছে ভারত। তবে নিয়মরক্ষার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আফগান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। মাত্র ৩০ বলে সেঞ্চুরি তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন এই বাঁহাতি ব্যাটার।

বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের গুঁড়িয়ে করা এই সেঞ্চুরিটি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। একই সঙ্গে ভারতের যেকোনো ব্যাটারের জন্যও টি-টোয়েন্টিতে এটি দ্রুততম সেঞ্চুরি এবং বিশ্ব ক্রিকেটের সামগ্রিক তালিকায় তৃতীয় দ্রুততম।

এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন রোহিত শর্মা। যা ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। দীর্ঘ দিন পর সেই রেকর্ড ভেঙে নিজের করে নিলেন অভিষেক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব দেশের মধ্যে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে। তিনি ২০২৪ সালের জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন। এ ছাড়া ২০২৫ সালের জুলাইয়ে বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তুরস্কের মোহাম্মদ ফাহাদ। ফাহাদের ঠিক পরেই তৃতীয় অবস্থানে জায়গা করে নিলেন অভিষেক শর্মা।

এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে এই সিদ্ধান্ত চরম ধাক্কা খায়। সনজু স্যামসন ও অভিষেক শর্মা আফগান বোলারদের পিটিয়ে তুলোধুনো করে। উদ্বোধনী জুটিতে তারা সংগ্রহ করে ৫৯ বলে ১৪২ রান। সনজু স্যামসন ৩৫ বলে ফিফটি করে আউট হলেও অভিষেক থামে ৩৪ বলে ১০৮ রান করে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ২২১ রান।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad