অস্ট্রেলিয়া বধ: ক্রিকেটারদের সংবর্ধনা দেবে কোয়াব

অস্ট্রেলিয়া বধ: ক্রিকেটারদের সংবর্ধনা দেবে কোয়াব
ডারউইন টেস্টে উইকেট পাওয়ার পর মিরাজের উল্লাস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া সেই স্মরণীয় সাফল্য উদযাপন করতে বিজয়ী ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের বিশেষ সংবর্ধনা দেবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

কোয়াব জানায়, ঐতিহাসিক এই জয় উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ‘টাইগার্স ডেন’-এ মধ্যাহ্নভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ঐতিহাসিক দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের হাতে কোয়াবের পক্ষ থেকে বিশেষ স্মারক উপহার তুলে দেওয়া হবে।

জাতীয় দলের এই অর্জনে গর্ব প্রকাশ করে কোয়াব জানিয়েছে, দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দের উপলক্ষ এনে দেওয়া ক্রিকেটারদের সম্মান জানাতেই এ আয়োজন করা হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ ছাড়া কোয়াবের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর