১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন রদ্রিগেজ

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন রদ্রিগেজ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কলম্বিয়ার অন্যতম সেরা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ জাতীয় দলের হয়ে ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ৩৫ বছর বয়সী এই ফুটবলার অবসরের ঘোষণা দেন।

সম্প্রতি অ্যাটলেটিকো নাসিওনালে যোগ দিয়েছেন রদ্রিগেজ। দীর্ঘ সময় বিদেশের ক্লাবে খেলার পর এবার জাতীয় দল থেকেও সরে দাঁড়ালেন তিনি।

রদ্রিগেজ বলেন, ‘অনেক বছর, ম্যাচ, আনন্দের মুহূর্ত ও কঠিন সময় পার করার পর মনে হচ্ছে জীবনের একটি অধ্যায়ের ইতি টানার সময় এসেছে।

কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে আমার যাত্রাও এখানেই শেষ।’

তিনি বলেন, ‘জাতীয় দলের জার্সি পরা ছিল স্বপ্ন। একই সঙ্গে এটি ছিল বিশাল দায়িত্ব।’

আরও পড়ুন

২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় রদ্রিগেজের। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলে ক্যারিয়ারের সেরা সাফল্য পান তিনি। পাঁচ ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুট জেতেন।

ব্রাজিল বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদে যোগ দেন রদ্রিগেজ। ছয় মৌসুমে জেতেন দুটি লা লিগা শিরোপা। বায়ার্ন মিউনিখ ও এভারটনেও খেলেছেন তিনি।

২০২২ সাল থেকে অলিম্পিয়াকোস, সাও পাওলো, রায়ো ভায়েকানো, ক্লাব লিওন ও মিনেসোটা ইউনাইটেডে খেলেছেন রদ্রিগেজ। মিনেসোটার হয়ে ছয়টি ম্যাচ খেলেন তিনি।

জাতীয় দলের হয়ে ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপেও খেলেছেন রদ্রিগেজ। বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে কার্লোস ভালদেরামা ও ফ্রেডি রিনকনের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।

২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে নেতৃত্ব দেন রদ্রিগেজ। ২৩ বছর পর ওই আসরের ফাইনালে ওঠে কলম্বিয়া।
জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৩১ গোল করেছেন রদ্রিগেজ।

বিদায়ী বার্তায় তিনি বলেন, ‘মনের শান্তি নিয়ে বিদায় নিচ্ছি। কারণ জানি, আমি নিজের সর্বস্ব দিয়েছি। প্রতিটি স্মৃতি, আলিঙ্গন ও মুহূর্তের জন্য ধন্যবাদ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর