সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
জব্দ করা রিভলবার ও গুলি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সিরাজগঞ্জ সদর উপজেলার (ক্রসবার ৩) চর মালশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। বুধবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে সদর থানাধীন চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার এসআরবি-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এসআরবি-১২ জানিয়েছে, সদর কোম্পানির একটি আভিযানিক দল চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক উজ্জলের দোকানের প্রায় ১০০ গজ পেছনে কাশবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad