রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে ৭-২ গোলে হারাল বার্সা

রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে ৭-২ গোলে হারাল বার্সা
ছবি: এএফপি/ বাসস
Advertisement
Advertisement

চলতি মৌসুমে বার্সেলোনা যেন গোলের মেশিন। ক্যাম্প ন্যুতে গতকাল রাতে রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিং সান্তেন্দরকে ৭-২ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।

৮ মিনিটে ২০ গজ দূর থেকে দারুণ শটে গোল করে বার্সাকে এগিয়ে দেন জোয়াও ক্যানসেলো। পরে রাফিনিয়া দুটি পেনাল্টিসহ তিন গোল করেন। গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল একটি করে গোল করেন। ২৬ মিনিটে রেসিংয়ের স্ট্রাইকার এইজের ভিল্লালিব্রের আত্মঘাতী গোল করেন। শেষ দিকে কাসতেলানো একটি গোল শোধ দেন।

চলতি মৌসুমে প্রথম সাত ম্যাচের সবকটিতে জিতেছে বার্সা। এই সাত ম্যাচে ৩৩ গোলও ক্লাবটির নতুন রেকর্ড। লা লিগায় প্রথম ছয় ম্যাচে করেছে ২৮ গোল, টানা পাঁচ ম্যাচে করেছে অন্তত পাঁচ গোল।

রাফিনিয়ার শুরুটা আরও আলোচিত। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে তার গোল ১১টি। লা লিগায় ছয় ম্যাচে ৯ গোল। ২০১২-১৩ মৌসুমে বার্সার হয়ে প্রথম সাত ম্যাচে মেসি করেছিলেন ১০ গোল। গোল করানো ধরলে চলতি মৌসুমে প্রথম সাত ম্যাচে রাফিনিয়ার অবদান ১৪ গোলে। অ্যাসিস্ট ৩টি।

লা লিগায় প্রথম ছয় ম্যাচে ৯ গোল করে মেসির আরেক রেকর্ডে ভাগ বসিয়েছেন রাফিনিয়া। ২০১৭-১৮ মৌসুমে মেসিও প্রথম ছয় ম্যাচে ৯ গোল করেছিলেন।
রাফিনিয়ার সঙ্গে ইয়ামালও দুর্দান্ত ছন্দে। লিগে ইয়ামালের গোল ৭টি। প্রথম ছয় ম্যাচে দুজন মিলে করেছেন ১৬ গোল। ১৯৪০-৪১ মৌসুমের পর লা লিগায় এমন আক্রমণাত্মক জুটি আর দেখা যায়নি। ওই মৌসুমে সেভিয়ার হয়ে কাম্পানাল ১২ ও তোরেনতেগুই ৭ গোল করেছিলেন।

আরও পড়ুন

জয়ের পর রাফিনিয়া বলেন, ‘গোল পাওয়া ও জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ও দলগতভাবে উন্নতি ধরে রাখতে হবে। আরও ভালো করার, বেশি গোল ও সুযোগ তৈরির ক্ষুধা আমাদের মধ্যে স্পষ্ট।’

নিজের সেরা ছন্দে আছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি কখনো বলব না যে সেরা ছন্দে আছি। সব সময় উন্নতির চেষ্টা করি এবং দলকে আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করি।’

চলতি মৌসুমে বার্সার আটজন খেলোয়াড় গোল করেছেন। লা লিগার ইতিহাসে প্রথম ছয় ম্যাচ জিতে ২৮ গোল করা প্রথম দলও তারা। এর আগে প্রথম ছয় ম্যাচে সর্বোচ্চ ৩২ গোল করেছিল সেভিয়া। তবে তারা জিতেছিল চার ম্যাচ।

ছয় ম্যাচে বার্সার গোল ব্যবধান +২২। এর চেয়ে ভালো গোল ব্যবধানে মৌসুম শুরুর রেকর্ড রিয়াল মাদ্রিদের। ১৯৮৭-৮৮ মৌসুমে তাদের গোল ব্যবধান ছিল +২৪।

ফ্লিক বলেন, ‘ভালো শুরু পাওয়াটা দারুণ ব্যাপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দারুণভাবে শেষ করা। পাস দেওয়ার সময় মনোযোগ ধরে রাখতে হবে।’
ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সা। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad