ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ৭০০ শয্যায় উন্নীত

ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ৭০০ শয্যায় উন্নীত
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

একই সঙ্গে বর্ধিত ২০০ শয্যায় সেবা কার্যক্রম চালুর অনুমোদনও দেওয়া হয়েছে।

বুধবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, অর্থ বিভাগের ১০ সেপ্টেম্বরের সম্মতির পরিপ্রেক্ষিতে এই প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে এ অনুমোদন কার্যকর হবে।

এর আগে ১০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা এক চিঠিতে এ বিষয়ে সম্মতি জানানো হয়।

উপসচিব শুক্লা সরকারের সই করা ওই চিঠিতে বলা হয়, মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ৭০০-তে উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে সম্মতি দেওয়া হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর