ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুধবারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৫৬ হাজার ৯১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭১ জনের। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৫৭৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ১৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭৫৩ জনের মধ্যে ১ হাজার ১১৯ জন পুরুষ এবং ৬৩৪ জন নারী। অর্থাৎ নতুন আক্রান্তদের ৬৩ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ২ শতাংশ নারী। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬৩৮ জন।

আরও পড়ুন

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সী, ২৩৯ জন। এরপর ১৬ থেকে ২০ বছর বয়সী ২২৬ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ২২১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে ২৬ থেকে ৩০ বছর বয়সী দুজন এবং ৩১ থেকে ৪০, ৪১ থেকে ৪৫, ৫১ থেকে ৫৫, ৬৬ থেকে ৭০ ও শূন্য থেকে পাঁচ বছর বয়সী একজন করে রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে মৃত ১৭১ জনের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৮৯ জন নারী। একজনের বয়সসংক্রান্ত তথ্য আলাদাভাবে দেখানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের মোট আক্রান্তদের মধ্যে ৩৫ হাজার ৪৩০ জন পুরুষ এবং ২১ হাজার ২৪৫ জন নারী। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সী, ৮ হাজার ২৭০ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর