বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায় এবং রেঞ্জ ও ডিআইজি পদে বড় ধরনের রদবদল হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয়জন অতিরিক্ত আইজিপি ও পাঁচজন উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে চারজন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাইদুর রহমান, মাইনুল হাসান, ইকবাল হোসেন ও কামরুল আহসানের অতিরিক্ত আইজি হিসাবে পদোন্নতি হওয়ায় তাদের পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে সই করেন উপসচিব তৌহিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আরও পড়ুন: পুলিশে ব্যাপক রদবদল, ১৭ কর্মকর্তার বদলি ও পদায়ন

অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলেওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে।

ম্যাস র‍্যাপিড ট্রানজিট (মেট্রোরেল)-এর ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad