কাফরুলে বাসে আগুন

কাফরুলে বাসে আগুন
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি খালি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, থানার সামনের সড়কে দাঁড়িয়ে থাকা একটি খালি বাসে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

থানার ডিউটি অফিসার এসআই জহিরুল ইসলাম বলেন, থানার সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগার পর স্থানীয়দের সহযোগিতায় তা নেভানো হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad