খুলনায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন ভর্তি ২৯০

খুলনায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন ভর্তি ২৯০
যশোর সদর হাসপাতালের ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা | ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর খুলনায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নয় হাজার ৩৯৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৮১ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৬০ জন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ২২৫ জনকে অন্যত্র পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর