দলীয় মতভেদ থাকলেও ঐক্য ধরে রাখতে হবে: পরিবেশমন্ত্রী

দলীয় মতভেদ থাকলেও ঐক্য ধরে রাখতে হবে: পরিবেশমন্ত্রী
Advertisement
Advertisement

বিএনপির নেতাকর্মীদের মধ্যে মত ও পছন্দের ভিন্নতা থাকা স্বাভাবিক উল্লেখ করে দল ও মানুষের বৃহত্তর স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বুধবার বিকালে ফেনীর সোনাগাজী পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের মধ্যে মত ও পছন্দের ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে দল ও মানুষের বৃহত্তর স্বার্থে নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা ধরে রাখতে হবে।

সভায় সোনাগাজীর রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরেন। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় সৃষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম থেকে দূরে রয়েছেন। এছাড়া পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে।

তারা আরও জানান, উপজেলার সব ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করার পর এখন পর্যন্ত নতুন কমিটি গঠন করা হয়নি। ফলে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শূন্যতা তৈরি হয়েছে। দীর্ঘদিন কমিটি না থাকায় তৃণমূলের সক্রিয় নেতাকর্মীদের মধ্যেও হতাশা তৈরি হচ্ছে বলে তারা দাবি করেন।

এ অবস্থায় দ্রুত উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এবং বিভিন্ন ইউনিয়নসহ দলের সব ইউনিটের কমিটি গঠনের দাবি জানান নেতাকর্মীরা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকা ত্যাগী, সক্রিয় ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের যোগ্যতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে কমিটিতে মূল্যায়নের দাবি জানান তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad