পাবনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পাবনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পাবনার চাটমোহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)।

স্বজনরা জানান, দুপুর ৩টার দিকে হুজাইফা ও মাহফুজ স্থানীয় জনু মেম্বরের পুকুরে গোসল করতে নামে। দুজনই সাঁতার জানত না। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা।

বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর পুকুরে তাদের ভেসে ওঠা মরদেহ দেখতে পান স্বজনরা। পরে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ‘একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad