বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে দুদকের অভিযান

বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে দুদকের অভিযান
Advertisement
Advertisement

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির  অভিযাগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের (ডিপিএইচই) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের একটি বিশেষ টিমের চালানো এ অভিযানে বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি সাদা গাড়ি নিয়ে দুদক টিম ডিপিএইচই কার্যালয়ে ঢুকে পড়লে কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

এ সময় ডিপিএইচই’র নির্বাহী প্রকৌশলী অনুপম দে ও প্রাক্কলনবিদ (এস্টিমেটর) মোহাম্মদ জুলহাস নিজ নিজ অফিস কক্ষে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অভিযানের টিম লিডার দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান জানান, বেশ ক’টি অভিযোগের ভিত্তিতে তারা এই অভিযান চালাচ্ছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত যেসব উপজেলায় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে ও চলমান রয়েছে, সেসব প্রকল্প সরেজমিন তদন্ত শেষে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, বর্তমানে প্রায় ৩০০ কোটি টাকার ‘পাইপ লাইন স্থাপন প্রকল্প’ এবং ৪৫ কোটি টাকায় ‘সুপেয় পানি সরবরাহ’ প্রকল্প চলমান রয়েছে।

এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে চলমান ৪৫ কোটি টাকার প্রকল্পে ১০টি পরীক্ষামুলক নলকূপ স্থাপন, ১২টি গ্র্যাভিটি ফ্লো সিস্টেম (জিএফএস) মেরামত, নতুন ২০টি জিএফএস নির্মাণ, ৫৮৩টি রিংওয়েল স্থাপন এবং ১৪০টি রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাংক নির্মাণের  কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad