পাহাড়ে আধুনিক কৃষির বিকাশে সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

পাহাড়ে আধুনিক কৃষির বিকাশে সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী
বাংলাদেশ সচিবালয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে আধুনিক কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন এবং দুই মন্ত্রণালয়ের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পার্বত্য অঞ্চলের সম্ভাবনা ও কৌশল তুলে ধরে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলগুলোতে ক্ষতিকর তামাক ও নেশাজাতীয় উদ্ভিদের চাষ পুরোপুরি বন্ধ করা সরকারের অন্যতম লক্ষ্য। সমতলের কৃষকদের মতো পার্বত্য অঞ্চলের কৃষকদেরও আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।

আরও পড়ুন

তিনি বলেন, কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে উৎপাদন বাড়ানোর এখনই উপযুক্ত সময়। নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে পার্বত্য চট্টগ্রামে কফি, কাজুবাদাম, হলুদ, ইক্ষু ও বাঁশের চাষ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সাচিং প্রু আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে পারলে পার্বত্য চট্টগ্রাম জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ পার্বত্য মন্ত্রীর উদ্যোগ ও প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, পাহাড়ি ও সমতলের কৃষকদের জীবনমান উন্নয়ন এবং দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad