রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।

আলী আফজালের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির।

এর আগে ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চিঠি দিয়ে আলী আফজালের সভাপতির পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের ওই চিঠিতে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের কথা উল্লেখ করে বলা হয়, আলী আফজাল একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায় বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী তার সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

গত ১৮ এপ্রিল রিহ্যাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান আলী আফজাল।

প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ২৩২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের ওয়াহিদুজ্জামান পান ১৯৩ ভোট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad